দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং জ্বালানি খাতে অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হয়েছেন দুই দেশের প্রতিনিধি
মঙ্গলবার (১১ আগস্ট) সিঙ্গাপুরে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিঙ্গাপুরে এটিই শামা ওবায়েদ ইসলামের প্রথম সফর।
বৈঠক শেষে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে আলোচনার বিস্তারিত তুলে ধরেন এবং সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বার্তায় তিনি লেখেন, ‘সিঙ্গাপুরে প্রথম সফরে আসা বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে স্বাগত জানিয়েছি। সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্ব এবং জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান।’
তিনি আরও উল্লেখ করেন যে, বৈঠকে দুদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশ আরও গতিশীল করতে ‘দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি’ সম্পাদনের অগ্রগতির বিষয় নিয়ে কথা হয়েছে। এই চুক্তি চূড়ান্ত হলে উভয় দেশের ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বিশেষ করে জ্বালানি খাতের অংশীদারিত্ব গভীর করা এবং সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র তৈরি নিয়ে তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।
এ সময় তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের এই সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
/অ